এক লাফে সেনসেক্স বাড়ল ৩৬৪

ব্যাঙ্ক অব ইংল্যান্ড সুদ কমিয়ে ব্রিটেনের বাজারে নগদ-জোগান বাড়ানোর পথ খুলে দেওয়ায় খুশি সারা বিশ্বের লগ্নিকারীরা। ফলে শুক্রবার ভারত-সহ বেশির ভাগ দেশের শেয়ার বাজারই উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০৩:০৯
Share:

ব্যাঙ্ক অব ইংল্যান্ড সুদ কমিয়ে ব্রিটেনের বাজারে নগদ-জোগান বাড়ানোর পথ খুলে দেওয়ায় খুশি সারা বিশ্বের লগ্নিকারীরা। ফলে শুক্রবার ভারত-সহ বেশির ভাগ দেশের শেয়ার বাজারই উঠেছে। সেনসেক্স এক লাফে বেড়েছে ৩৬৩.৯৮ পয়েন্ট। দাঁড়িয়েছে ২৮,০৭৮.৩৫ অঙ্কে। ডলারে টাকাও বেড়েছে ১৪ পয়সা। এক ডলার হয়েছে ৬৬.৭৭ টাকা।

Advertisement

এ দেশে উত্থানের আর একটি কারণ জিএসটির সংবিধান সংশোধনী বিল পাশ। তবে স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বলেন, ‘‘বাজার আর কিছুটা বাড়লে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি লাভের টাকা তুলতে শেয়ার বেচতে পারে। এটা হলে কিছুটা নীচে নামবে সূচক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement