সূচক ২৮ হাজারে

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ভয় অনেকটাই উধাও। সঙ্গে দোসর ভাল বর্ষা ও সংসদে পণ্য-পরিষেবা কর বিল পাশের সম্ভাবনা। মূলত এই তিন কারণে সোমবার সেনসেক্স বাড়ল ২৯২.১০ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০২:৩৬
Share:

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ভয় অনেকটাই উধাও। সঙ্গে দোসর ভাল বর্ষা ও সংসদে পণ্য-পরিষেবা কর বিল পাশের সম্ভাবনা। মূলত এই তিন কারণে সোমবার সেনসেক্স বাড়ল ২৯২.১০ পয়েন্ট। নিফ্‌টি ৯৪.৪৫ অঙ্ক। বাজার বন্ধের সময় দুই সূচক থিতু হল যথাক্রমে ২৮,০৯৫.৩৪ ও ৮,৬৩৫.৬৫ অঙ্কে। ডলারে টাকার দাম অবশ্য ২৭ পয়সা পড়েছে। ১ ডলারের দর দাঁড়িয়েছে ৬৭.৩৫ টাকা। স্টুয়ার্ট সিকিউরিটিজের কর্ণধার কমল পারেখ বলেন, বাজার ‘বুল’দের দখলে। তা আগামী দিনে আরও ওঠার সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement