AI Summit 2026

শেষ হল এআই সম্মেলন, ‘দিল্লি ঘোষণা’য় সই ৮০টি দেশের

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি ‘দিল্লি ঘোষণা’-কে জোরালো ভাবে সমর্থন করেছে। ঘোষণাপত্রে সই করে মানবিক, নিরাপদ এবং বিশ্বস্ত এআই পরিকাঠামোর পক্ষে দাঁড়িয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজধানীর ভারত মণ্ডপমে কৃত্রিম মেধার (এআই) শীর্ষ সম্মেলন শেষ হল ‘দিল্লি ঘোষণা’ দিয়ে। এআই-এর সুফল যাতে গরিব এবং উন্নয়নশীল দেশগুলির কাছেও পৌঁছয়, সেই দাবি তুলতেই শনিবার এই ঘোষণা করে মোদী সরকার। তাদের আশা ছিল এতে সই করবে প্রায় ৮০টি দেশ। এ দিন সেই সংখ্যা পৌঁছেছে ৮৬-তে। তার মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, কানাডা, চিন, জার্মানি, মিশর, ইন্দোনেশিয়া ইত্যাদি। সই করেছে দু’টি আন্তর্জাতিক সংস্থাও। কেন্দ্রের দাবি, ‘দিল্লি ঘোষণা’র মূল নীতি ‘সকলের জন্য কল্যাণ, সকলের জন্য সুখ’। যা বলছে, এআই-এর সমস্ত সুবিধা বিশ্ব সমাজের প্রতিটি মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ভাবে ভাগ করে নিতে হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি ‘দিল্লি ঘোষণা’-কে জোরালো ভাবে সমর্থন করেছে। ঘোষণাপত্রে সই করে মানবিক, নিরাপদ এবং বিশ্বস্ত এআই পরিকাঠামোর পক্ষে দাঁড়িয়েছে। যা আদতে জোর দেয় প্রযুক্তির সুফল সকলের কাছে পৌঁছে দেওয়া, উদ্ভাবন, দক্ষতা ও নিরাপত্তার উপর।

এআই সম্মেলনকে সরকারের বিরাট সাফল্য তকমা দিয়ে মন্ত্রী জানান, এখানে এআই পরিকাঠামোয় ২৫,০০০ কোটি ডলারের বেশি এবং ভেঞ্চার ক্যাপিটাল ও ডিপ-টেক খাতে ২০০০ কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতি মিলেছে। এটিই গ্লোবাল সাউথের প্রথম এআই শীর্ষ সম্মেলন। অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন