বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে ফের ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা জানাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। কলকাতায় তা ৬১ টাকা কমে হয়েছে ৫৪১ টাকা। তবে এর সঙ্গেই বিমান জ্বালানি এটিএফের দাম ১২% বাড়ানোর কথা ঘোষণা করেছে তেল সংস্থাগুলি। এর আগে ১ ফেব্রুয়ারি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮৪.৫০ টাকা কমিয়েছিল তারা। একই সঙ্গে ১২% কমিয়েছিল এটিএফের দর। সোমবারই পেট্রোলের দর কমেছে এবং বেড়েছে ডিজেলের দাম।