Digital Identity Cards For Farmers

এত দিন সাড়া মেলেনি কেন্দ্রীয় প্রকল্পে, এ বার কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র তৈরির পথে রাজ্য

ডিজিটাল কৃষি মিশনে কেন্দ্র ২০২৪-এ ২৮১৭ কোটি টাকায় এই পরিচয়পত্র বানাতে শুরু করে। প্রায় ৮.৪৮ কোটি তৈরি হয়ে গিয়েছে। সরকারি মহলের দাবি, এই ডিজিটাল আইডি বা পরিচয়পত্রের সঙ্গে কৃষকদের ভর্তুকির ব্যবস্থা, জমি ও ফসলের খতিয়ান, বিমা, ঋণের সব তথ্য জুড়ে যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

দেশ জুড়ে মোদী সরকার কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র চালু করার প্রকল্প শুরু করলেও এতদিন পশ্চিমবঙ্গ তাতে যোগ দেয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসায় এ বার তা তৈরির কাজ শুরু হতে চলেছে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মঙ্গলবার ভুবনেশ্বরে তাঁর মন্ত্রকের পূর্বাঞ্চলীয় কৃষি সম্মেলন বসেছিল। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তীসগঢ়কে নিয়ে আয়োজিত এই আসরে শিবরাজ বলেন, ‘‘বিহার, ওড়িশায় কৃষকদের পরিচয়পত্র তৈরির কাজ চলছে। পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি। শুরু করতে হবে।’’ সম্মেলনে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।

ডিজিটাল কৃষি মিশনে কেন্দ্র ২০২৪-এ ২৮১৭ কোটি টাকায় এই পরিচয়পত্র বানাতে শুরু করে। প্রায় ৮.৪৮ কোটি তৈরি হয়ে গিয়েছে। সরকারি মহলের দাবি, এই ডিজিটাল আইডি বা পরিচয়পত্রের সঙ্গে কৃষকদের ভর্তুকির ব্যবস্থা, জমি ও ফসলের খতিয়ান, বিমা, ঋণের সব তথ্য জুড়ে যাবে। তার ভিত্তিতে সরকারের পক্ষে নীতি তৈরি সহজ হবে। ২০১৫-১৬সালের কৃষিসুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গে কৃষক প্রায় ৭২ লক্ষ, কৃষি জমি ৫৫ লক্ষ হেক্টর।

রাজ্যে এখনও কৃষি দফতর বণ্টন না হওয়ায় অশোক সম্মেলনে গিয়েছিলেন। তিনি বলেন, ‘‘আমি সেখানে অনুরোধ করেছি, এতদিন কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে কৃষকদের জন্য যে বরাদ্দ পশ্চিমবঙ্গের কৃষকদের প্রাপ্য ছিল, সেই টাকা ধাপে ধাপে তাঁদের অ্যাকাউন্টে দেওয়া হোক।’’ তাঁর মন্তব্য, ‘‘২০১১-এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছিল। ২০১৪-এ কেন্দ্রে আসে বিজেপি। তখন থেকে একটি কৃষি সম্মেলনেও পশ্চিমবঙ্গের প্রতিনিধি যোগ দেননি। আজ আমি গিয়ে রাজ্যের কৃষকদের ন্যায্য দাবি আদায়ের কথা বলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন