বিশ্ব ব্যঙ্ক। ফাইল চিত্র।
এর আগে বলা হয়েছিল, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.৫%। এ বার তা সামান্য বাড়িয়ে ৬.৬% করল বিশ্ব ব্যাঙ্ক। জানাল, এ দেশের অর্থনীতি এতটাই মজবুত যে, জ্বালানি সঙ্কট সামলাতে অসুবিধা হবে না। যে কারণে আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও আর্থিক বৃদ্ধির গতি বহাল থাকবে। তবে তাদের অনুমান গত অর্থবর্ষের ৭.৬% পূর্বাভাসের তুলনায় কম। এই অর্থবর্ষের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্কের ৬.৯% বৃদ্ধির অনুমানের থেকেও নীচে। বিশ্ব ব্যাঙ্ক বলেছে, জিএসটির হার ছাঁটাই এবং কমে আসা মূল্যবৃদ্ধি চাহিদা বাড়িয়েছে। এই অর্থবর্ষের প্রথমার্ধেও বিক্রি বাড়বে। তবে তার পরে পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব জিডিপি বৃদ্ধির হারকে ৬.৬ শতাংশে সীমিত রাখবে। কারণ, বিশ্ব বাজারে চড়া অশোধিত তেলের দামে মূল্যবৃদ্ধির হার চড়তে পারে। যার চাপ পড়তে পারে গৃহস্থের বাড়তি আয়ে। এর আগে ৬.১% আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ওইসিডি, মুডি’জ়-এর অনুমান ৬%।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে