তেল ক্ষেত্রে লগ্নি বাড়ালেন বাফে

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত ১২ বছরের মধ্যে সব থেকে নীচে। এই অবস্থায় তেল ক্ষেত্রে লগ্নি বাড়ানোর পথে হাঁটলেন ওয়ারেন বাফে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০২:৩৮
Share:

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত ১২ বছরের মধ্যে সব থেকে নীচে। এই অবস্থায় তেল ক্ষেত্রে লগ্নি বাড়ানোর পথে হাঁটলেন ওয়ারেন বাফে। সম্প্রতি তেল শোধন সংস্থা ফিলিপস ৬৬-এর ৫১ লক্ষ শেয়ার কিনতে ৩৯ কোটি ডলার ঢেলেছে তাঁর সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ে। ফলে সব মিলিয়ে ওই শোধনাগারটিতে বাফের হাতে থাকা শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬.৫৭ কোটি, যার বাজার মূল্য প্রায় ৫২১ কোটি ডলার।

Advertisement

উল্লেখ্য, গত বছর থেকেই ফিলিপস ৬৬-এ নিজেদের অংশীদারি বাড়াচ্ছে বার্কশায়ার। আন্তর্জাতিক বাজারে তেলের দর ৩০ ডলারের নীচে নামায় বহু তেল উৎপাদনকারী সংস্থার শেয়ার দরই অনেকখানি পড়েছে। সেই তুলনায় বরং ভাল জায়গায় রয়েছে ফিলিপস ৬৬।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement