দূষণ বিতর্ক সত্ত্বেও আশা ভারতের বাজার নিয়ে

দিল্লির অটো এক্সপোয় তিনটি গাড়ি আনবে ফোক্সভাগেন

বিশ্বের বিভিন্ন দেশের মতোই ভারতেও ফোক্সভাগেনের কিছু গাড়ির সঙ্গে জড়িয়েছে দূষণ কেলেঙ্কারির অভিযোগ। জার্মান বহুজাতিকটির অবশ্য দাবি, তাদের গাড়িতে কোনও ত্রুটিযুক্ত সফটওয়্যার নেই। এই নিয়ে বিতর্ক যাই থাকুক না কেন, ভারতের বাজার নিয়ে আশাবাদী তারা। আর তাই দিল্লিতে আগামী মাসে আসন্ন ‘অটো এক্সপো’ উপলক্ষে তিনটি নতুন গাড়ির আবরণ উন্মোচন করবে তারা। হাল আমলে ভারতে যে-ছোট ‘সেডান’ গাড়ি নিয়ে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তিনের মধ্যে একটি হবে সেই ধরনের গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০২:৩৩
Share:

বিশ্বের বিভিন্ন দেশের মতোই ভারতেও ফোক্সভাগেনের কিছু গাড়ির সঙ্গে জড়িয়েছে দূষণ কেলেঙ্কারির অভিযোগ। জার্মান বহুজাতিকটির অবশ্য দাবি, তাদের গাড়িতে কোনও ত্রুটিযুক্ত সফটওয়্যার নেই। এই নিয়ে বিতর্ক যাই থাকুক না কেন, ভারতের বাজার নিয়ে আশাবাদী তারা। আর তাই দিল্লিতে আগামী মাসে আসন্ন ‘অটো এক্সপো’ উপলক্ষে তিনটি নতুন গাড়ির আবরণ উন্মোচন করবে তারা। হাল আমলে ভারতে যে-ছোট ‘সেডান’ গাড়ি নিয়ে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তিনের মধ্যে একটি হবে সেই ধরনের গাড়ি।

Advertisement

উৎপাদন শুল্ক কম পড়ে বলে গত কয়েক বছর ধরেই চার মিটারের চেয়ে ছোট ‘(কম্প্যাক্ট) সেডান বা এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) গাড়ির চাহিদা বাড়ছে ভারতে। সোমবার ফোক্সভাগেন জানিয়েছে, সম্পূর্ণ ভারতের বাজারের কথা মাথায় রেখেই নতুন গাড়িটি চাকনের কারখানায় তৈরি করছে তারা। এবং এ দেশেই প্রথম গাড়িটির আবরণ উন্মোচন করা হবে।

টিগুয়ান জার্মান বহুজাতিকের ভাঁড়ারের অন্যতম জনপ্রিয় এসইউভি। সেই গাড়িটিও এ বার ভারতের বাজারে আনছে তারা। পাশাপাশি শীঘ্রই নতুন পাসাত গাড়িও ভারতে বাজারে আনবে সংস্থাটি। তার আগে অটো-এক্সপো-তে একটি ‘হাইব্রিড’ গাড়ি— ‘পাসাত জিটিই’ আনবে তারা।

Advertisement

বস্তুত, ভারতের বিস্তৃত গাড়ি বাজারে অংশীদারি বাড়াতে হলে ভাঁড়ারে নানা ধরনের গাড়ি থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যান্য বহুজাতিকের পথেই যে-তাঁরা হাঁটতে চাইছেন, তা স্পষ্ট ফোক্সভাগেন ইন্ডিয়ার ডিরেক্টর (প্যাসেঞ্জার কার) মাইকেল মায়ার-এর বক্তব্যেও। সে জন্যই আগ্রহীদের সামনে গাড়ি-ভাণ্ডার তুলে ধরতে অটো এক্সপো-র মঞ্চকেই বেছে নিয়েছেন তাঁরা। এবং সেই সূত্রেই ভারতের বাজার সম্পর্কে তাঁদের দায়বদ্ধতার কথাও ফের জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement