West Bengal Elections 2026 Voting Phase 2

‘তা হলেই বুঝে নিন’! কালো রোদচশমা, গলায় গেরুয়া উত্তরীয়, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?

গত দেড়-দু’মাস ধরে বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে মিঠুন চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল আশ্বাসবাণী!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৩:০৪
Share:

ভোট দানের পর মিঠুন চক্রবর্তী। ছবি: পিটিআই।

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। সকাল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা ভোট দিচ্ছেন। বুধবার সকালে বেলগাছিয়ায় ভোট দিলেন তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত দেড়-দু’মাস ধরে বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তাঁর কণ্ঠে শোনা গেল আশ্বাসবাণী!

Advertisement

কালো রোদচশমা, কালো পাঞ্জাবি, মাথায় কালো টুপি, গলায় গেরুয়া উত্তরীয়— এই সাজেই দেখা গেল মিঠুনকে। কোনও বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। অভিনেতা বলেন, ‘‘আর পাঁচটা সাধারণ নাগরিকের মতোই ভোট দিলাম। কোনও ধরনের বিশেষ সুবিধার আর্জি কখনও করিনি। এমন সুষ্ঠু ভাবে নির্বাচন করানোর জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাব। প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছিল। এই দফাতেও, আশা করছি, তেমনই ভোট পড়বে। এত ভোট পড়লে বুঝে নিন, কী হতে চলেছে!’’

অন্য দিকে ইতিমধ্যেই অভিনেতা রঞ্জিত মল্লিক, জিৎ, আবীর চট্টোপাধ্যায়ের মতো তারকারা ভোট দিয়েছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক-সহ অনেকেই ভোট দিয়েছেন সকাল সকাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement