নিরপেক্ষ নেট নিয়ে

নেটে তথ্য দেখার পরিষেবা পেতে বিভিন্ন ক্ষেত্রে আলাদা-আলাদা দাম মেটাতে হলে তা নিরপেক্ষ নেটের নীতি লঙ্ঘন করে কি না, তা জানতে সাধারণ মানুষের মতামত চেয়েছিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ০২:০৭
Share:

নেটে তথ্য দেখার পরিষেবা পেতে বিভিন্ন ক্ষেত্রে আলাদা-আলাদা দাম মেটাতে হলে তা নিরপেক্ষ নেটের নীতি লঙ্ঘন করে কি না, তা জানতে সাধারণ মানুষের মতামত চেয়েছিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। যার পরিপ্রেক্ষিতে জমা পড়া নজিরবিহীন ২৪ লক্ষ মন্তব্যের মধ্যে প্রায় ৮০ শতাংশই (১৮.৯৪ লক্ষ) এসেছে ফেসবুক মারফত। তাদের বিতর্কিত প্রকল্প ফ্রি বেসিকস-এর সমর্থনে। কিছু সাইটে গ্রাহককে নিখরচায় তথ্য পাওয়ার সুবিধা দিয়ে যা নেট নিরপেক্ষতার নীতি ভেঙেছে বলে অভিযোগ। -

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement