রিংগিং বেলসের বিরুদ্ধে তদন্ত ইডির

এ বার সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তের মুখে পড়ল ২৫১ টাকার ফোন বিক্রেতা সংস্থা রিংগিং বেলস। সংস্থা এবং তার প্রোমোটারদের আর্থিক অবস্থা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্য পরীক্ষা করে দেখছে তারা।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৮
Share:

এ বার সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তের মুখে পড়ল ২৫১ টাকার ফোন বিক্রেতা সংস্থা রিংগিং বেলস। সংস্থা এবং তার প্রোমোটারদের আর্থিক অবস্থা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্য পরীক্ষা করে দেখছে তারা। তবে এ নিয়ে এখনও তাদের কোনও নোটিস পাঠানো হয়নি বলেই জানিয়েছে ইডি।

Advertisement

উল্লেখ্য, রিংগিং বেলস এবং আড়াইশো টাকার ফোনের পুরো বিষয়টির উপরই কেন্দ্র নজর রাখছে বলে সম্প্রতি জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এমনকী সংস্থার প্রতিশ্রুতিমতো ফোনগুলি ক্রেতার হাতে তুলে না-দেওয়া হলে, আইন মেনে রিংগিং বেলসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement