শেয়ার কিনতে জটিলতা

অ্যাল্‌সটম ইন্ডিয়ার শেয়ার কিনতে জিই-র খোলা প্রস্তাবে জটিলতা। সংবাদসংস্থার খবর: বাজার থেকে অ্যাল্‌সটম ইন্ডিয়া-র শেয়ার কিনতে ৭৭০ কোটি টাকার যে-খোলা প্রস্তাব দিয়েছে জিই, তাতে শেয়ারের দাম ধরা হয়েছে বাজার দরের থেকে কম। মার্কিন বহুজাতিক জিই দর দিয়েছে ৪৪০ টাকা। অথচ ভারতে এই শেয়ারের দর প্রায় ৬৫৫ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০২:৪৩
Share:

অ্যাল্‌সটম ইন্ডিয়ার শেয়ার কিনতে জিই-র খোলা প্রস্তাবে জটিলতা। সংবাদসংস্থার খবর: বাজার থেকে অ্যাল্‌সটম ইন্ডিয়া-র শেয়ার কিনতে ৭৭০ কোটি টাকার যে-খোলা প্রস্তাব দিয়েছে জিই, তাতে শেয়ারের দাম ধরা হয়েছে বাজার দরের থেকে কম। মার্কিন বহুজাতিক জিই দর দিয়েছে ৪৪০ টাকা। অথচ ভারতে এই শেয়ারের দর প্রায় ৬৫৫ টাকা। অ্যাল্‌সটম অধিগ্রহণের সময়ে জিই এর আগে ১৬৯০ কোটি ডলারের যে-প্রস্তাব দেয়, তার পরবর্তী দফাতেই তাদের এই খোলা প্রস্তাব। তবে বিষয়টি নিয়ে স্বাধীন ডিরেক্টরদের যে-কমিটি অ্যাল্‌সটম গড়েছে, তারা জানিয়েছে প্রস্তাবটি সেবির নির্দেশিকা মেনেই দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement