Event by Adamas Tech Consulting 2026

ব্যবসায় কৃত্রিম মেধার ব্যবহার! নয়া দিগন্তের হদিশ দিল অ্যাডামাস টেক কনসালটিং আয়োজিত আলোচনা

গত ৩০ অক্টোবর নয়া দিল্লিতে অ্যাডামাস টেক কনসাল্টিং ‘কাস্টোমার পাওয়ার লঞ্চ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৫:৪৫
Share:

অনুষ্ঠানে উপস্থিত মুখ্য ব্যক্তিরা। ছবি: সংগৃহীত।

বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। যুগের অগ্রগতির সঙ্গে স্বাস্থ্য থেকে শিল্প— সর্বত্র এর কার্যকারিতা কী ভাবে বাড়ানো যায়, তা নিয়ে চলছে আলোচনা। ভবিষ্যতে প্রযুক্তি এবং ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম মেধার ভূমিকা কী হতে পারে, তা নিয়ে এক মনোজ্ঞ আলোচনাসভার আয়োজন করল অ্যাডামাস টেক কনসালটিং সংস্থা। বৈঠকে উঠে এল নানা গুরুত্বপূর্ণ দিক।

Advertisement

গত ৩০ অক্টোবর নয়াদিল্লিতে অ্যাডামাস টেক কনসাল্টিং ‘কাস্টমার পাওয়ার লঞ্চ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে। এই উদ্যোগে সমান অংশীদার ছিল এডব্লিউএস (অ্যামাজ়ন ওয়েব সার্ভিসেস) এবং রেডিংটন লিমিটেড।

ব্যবসায়িক উদ্যোগগুলির ডিজিটাল রূপান্তরে বহু দিন ধরেই অগ্রণী ভূমিকা পালন করছে অ্যাডামাস টেক কনসাল্টিং। বরাবরের মতোই সহায়তা করেছে এডব্লিউএস এবং রেডিংটনের মতো সংস্থাগুলি। গতানুগতিক ভাবে নয়, ক্লাউড প্রযুক্তি এবং জেনারেটিভ এআই ব্যবসায়িক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। এই রূপান্তর ব্যবসাকে ব্যাপক ভাবে লাভজনক করে তুলতে পারে। ফলে বাড়তে পারে বিনিয়োগকারীদের উৎসাহও। এমনটাই মত বিভিন্ন শিল্পক্ষেত্রের মুখ্য তথ্য আধিকারিক, মুখ্য প্রযুক্তি আধিকারিক থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারিদের। বর্তমানে কৃত্রিম মেধার ব্যবহার যে শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং নয়া উদ্ভাবনী দিক উন্মোচন করছে, তা-ও উঠে আসে আলোচনায়। বিশেষজ্ঞদের মত, ক্লাউড মাইগ্রেশন, মডার্নাইজেশন, ভিএমওয়েয়ার ট্রানজিশন এবং জেনারেটিভ এআই ব্যবসায়িক ক্ষেত্রে চালিকাশক্তি হিসাবে কাজ করবে। যা আদতে ব্যবসার উন্নতিকেই তরান্বিত করবে।

Advertisement

সে দিনের আলোচনায় বক্তৃতা করেন এডব্লিউএস-এর পার্টনার সাকসেস লিড ভাস্কর যোশী, ন্যাশনাল পার্টনার লিড নিরাদ দ্বিবেদী, পার্টনার সাকসেস ম্যানেজার হিমাংশু শর্মা এবং রেডিংটন লিমিটেডের ক্লাউড সলিউশনস-এর ম্যানেজার অরুণেন্দ্র বিক্রম সিংহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডামাস-এর প্রতিষ্ঠাতা রজতশুভ্র রায়, রায়, গ্রুপ সিইও উম্মেন থমাস, গ্রুপ সিআইটিও আব্দুর রফি, সিওও সুব্রত মুখোপাধ্যায়, টেকনলজিক্যাল সার্ভিসেস ডিরেক্টর ফারুক আলি খান, সিআরও অজয় আগরওয়াল।

অ্যাডামাস টেক কনসাল্টিং দলের বক্তব্য, এই অনুষ্ঠান একসঙ্গে বহু সংস্থাকে সহযোগিতার একটি মঞ্চ দিল। যার মাধ্যমে সংস্থার উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া, ব্যবসায়িক উদ্যোগের আধুনিকীকরণের ভাবনা এবং কৃত্রিম মেধার ব্যবহারের ভাবনা আরও প্রসারিত হবে এবং ‘ইন্টেলিজেন্ট এন্টারপ্রাইজ়’ গড়ে তোলা সম্ভব হবে বলে তাঁদের আশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement