CU Admission 2025

ভাষাতত্ত্বে পিএইচডি করার ইচ্ছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া

পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৮:০০
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্সে উচ্চশিক্ষার সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সংশ্লিষ্ট বিভাগে সর্বাধিক চারটি আসনে পিএইচডি-র জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিতদের জন্যও রাখা হবে।

আবেদনকারীদের জন্য ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন) নির্ধারিত নিয়ম মেনে যোগ্যতামান ধার্য করা হয়েছে।

Advertisement

পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যাঁরা নেট/ সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ বা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার আয়জন করা হবে আগামী ১৮ জুন। ১৬ জুলাই হবে ইন্টারভিউ।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতে গিয়ে জমা দিতে হবে। আবেদনমূল্য ১০০ টাকা। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এর পর এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement