CTET 2026

বিহারের দু’টি কেন্দ্রে নির্ধারিত দিনে হচ্ছে না কেন্দ্রীয় টেট! কবে হবে পরীক্ষা? জানাল সিবিএসই

সিবিএসই বিহারের দু’টি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারির সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) বাতিল করেছে। কবে ওই কেন্দ্রে পরীক্ষা হবে, তার দিনক্ষণও জানিয়েছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিহারের দু’টি কেন্দ্রে পরীক্ষা বাতিল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আয়োজিত ২১ তম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) ৭ এবং ৮ ফেব্রুয়ারি হয়েছিল। ২০২৬-এ মোট ১৪০টি শহরে পরীক্ষা হলেও বিহারের কেশপুর এবং পতেপুর কেন্দ্রে ৭ ফেব্রুয়ারির পরীক্ষাটি হয়নি।

Advertisement

প্রশাসনিক কারণে নির্দিষ্ট দিনে সিবিএসই ওই দু’টি কেন্দ্রে পরীক্ষা নিতে পারেনি। যাঁরা পরীক্ষা দিতে পারেননি, তাঁরা ফের সিটেট-এর দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারবেন। ওই পরীক্ষা ১ মার্চ, রবিবার কেশপুর এবং পতেপুর কেন্দ্রেই হতে চলেছে।

প্রার্থীদের ১ মার্চের আগেই ওয়েবসাইট মারফত নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তাঁরা তা ডাউনলোড করে নিতে পারবেন। প্রার্থীদের নতুন অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সিবিএসই এ-ও জানিয়েছে, এই পরীক্ষার দিনও আর বদলানো হচ্ছে না।

Advertisement

মূলত কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্কুলে পড়ানোর জন্য সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতেই হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে যাঁরা শিক্ষকতা করতে চান, তাঁদের প্রথম পত্রে উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের দ্বিতীয় পত্রে উত্তীর্ণ হতে হয়। আর যদি কেউ প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াকে পড়াতে চান, সে ক্ষেত্রে দু’টি পত্রেই উত্তীর্ণ হওয়া আবশ্যক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement