UG Admission 2026

চার বছরের স্নাতকে বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং! ভর্তি হতে কোন যোগ্যতা প্রয়োজন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির তরফে স্নাতক স্তরে বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে রোগ নির্ণয়ের কৌশল থেকে শুরু করে নিরাময়ের কৌশল শেখার সুযোগ মেলে। ওই বিষয়টি নিয়ে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি অর্জনের সুযোগ দেবে আইআইটি, গুয়াহাটি। প্রতিষ্ঠানের তরফে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

২০২৫ কিংবা ২০২৬-এ দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যা থাকতে হবে। দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। এ ছাড়াও তাঁদের আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট-এ পাশ করতেই হবে।

অনলাইনে আইআইটি, গুয়াহাটির ওয়েবসাইট মারফত আগ্রহীদের আবেদন জানাতে হবে। মহিলা, তৃতীয় লিঙ্গ এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত প্রার্থীদের ৮০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য ১,০০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে।

Advertisement

আবেদন বাছাই পর্ব জুন মাস থেকে শুরু হতে চলেছে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে জুলাই মাসে। তবে, সংশ্লিষ্ট বিভাগে ভর্তির আবেদনের শেষ দিন সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। তাই এই বিষয়ে আরও জানার জন্য আইআইটি, গুয়াহাটির ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement