MBA Admission 2026

এমবিএ করার সুযোগ এনআইটি প্রতিষ্ঠান থেকে, কোন যোগ্যতা থাকলে ভর্তি হতে পারবেন?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর থেকে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১২:১৭
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর থেকে এমবিএ করার সুযোগ। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মোট ৭৫ জন পড়াশোনার সুযোগ পাবেন।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁদের কমন এন্ট্রান্স টেস্ট (ক্যাট) উত্তীর্ণ হওয়ার প্রয়োজন। যদিও, ক্যাট ছাড়া যাঁরা ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (সিম্যাট) মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

তবে, ২০২৫ থেকে ২০২৬-এর মধ্যে উল্লিখিত পরীক্ষায় অন্তত ৫০ পার্সেন্টাইল নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে এনআইটি শিলচর। দু’বছরের ওই কোর্সের ক্লাস জুলাই মাসের পর শুরু হতে চলেছে।

Advertisement

প্রার্থীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সর্বভারতীয় প্রবেশিকার স্কোরকার্ডের নথিও জমা দিতে হবে। ৩১ মার্চ পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। ৮ এপ্রিল লিখিত পরীক্ষা এবং ২৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইন্টারভিউ হতে চলেছে। মেধাতালিকা ৫ মে প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement