Courses and Workshop

জাফরান চাষের প্রশিক্ষণ থেকে আধুনিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কোর্স! কোথায়, কবে?

বেশির ভাগ কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র, যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:১৩
Share:

কোর্স ও কর্মশালার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পাশাপাশি জাতীয় স্তরের কর্মশালা, আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। বেশির ভাগ কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র, যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

১। আধুনিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা

সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ়।

Advertisement

কোথায় হবে—প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস হবে।

কত দিন চলবে— তিন মাস।

Advertisement

ক্লাস কবে কবে— বুধ ও শনিবার।

কোর্স মূল্য— ৫,৫০০ টাকা।

ভর্তির প্রক্রিয়া— প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

২। সাইবার সচেতনতা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি-এর (এনআইএএমটি) তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগে।

কবে— ২০ থেকে ২৪ এপ্রিল।

কত দিন চলবে— পাঁচদিন।

কী ভাবে হবে— অনলাইন ও অফলাইনে।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও পড়ুয়া, গবেষক এবং শিক্ষকেরা।

৩। স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়কে কেন্দ্র করে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে।

কবে— ২১ এপ্রিল।

সময়— ১১টা থেকে বিকাল ৫টা।

আয়োজক— স্নাতকদের কর্মসংস্থানযোগ্যতা বিষয়ক কমিটি।

কারা যোগ দিতে পারবেন— শিক্ষক ও অধ্যাপক (ফ্যাকাল্টি)।

৪। ২১ শতকের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে চর্চা

যুবসমাজ নতুন সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে কী ভাবছে, তা নিয়ে চর্চা চলবে বিশেষ আলোচনাসভায়।

কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।

কত দিন চলবে— তিন দিন।

কবে— ২৮ থেকে ৩০ অক্টোবর, ২০২৬।

কারা আবেদন করতে পারবেন— রিসার্চ স্কলার এবং শিক্ষাবিদরা।

আবেদনের শেষ দিন— ৩০ জুন।

৫। জাফরান চাষের প্রশিক্ষণ

জাফরান চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।

কোথায় হবে— অনলাইনে।

কবে— ২৭ থেকে ২৪ এপ্রিল।

কত দিন চলবে— দু’দিন।

সময়— বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

প্রশিক্ষণমূল্য— ৫,৪০০ টাকা।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement