প্রতীকী ছবি।
রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। পাশাপাশি, জাতীয় কর্মশালা, আলোচনাসভাও হয়ে নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। থাইল্যান্ড ও থাই ভাষা শিক্ষা—
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্প মেয়াদি বিশেষ কোর্স করানো হবে। ইন্ডিয়ান অ্যাসসিয়েশন ফর এশিয়ান অ্যান্ড পেসিফিক স্টাডিজ়-এর তরফে কোর্সটির আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগে।
কবে— ৯ থেকে ২৭ মার্চ।
কত দিন চলবে— প্রায় এক মাস।
কোর্স মূল্য— বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৩ হাজার টাকা এবং বাইরের পড়ুয়াদের জন্য ৫ হাজার টাকা।
কতজন সুযোগ পাবেন— ২০ জন।
ভর্তি শুরু কবে থেকে— ১৬ ফেব্রুয়ারি।
২। জীববিজ্ঞানের গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি—
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর জাতীয় স্তরে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে ।
কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।
কবে— ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ২০ ফেব্রুয়ারি।
৩। অটোমোটিভ ইলেকট্রনিক্স এবং অটোমোটিভ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব—
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
কবে— ২৮ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— একদিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ২১ ফেব্রুয়ারি।
৪। বই কথা—
প্রাচীন মিশরীয় পুরাণ ও শিল্পকলা বিষয়ক দু’টি বইয়ের উপর একটি আলোচনা সভার আয়োজন করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে।
কবে— ১১ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— একদিন।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
৫। একবিংশ শতাব্দীর ভূগোল: নতুন ধারা ও চ্যালেঞ্জের মোকাবিলা—
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তরফে আন্তর্জাতিক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে।
কবে— ১৯ এবং ২০ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও পড়ুয়া এবং গবেষক।