IISER Admission schedule

আইআইএসইআর-এর অধীনে স্নাতক, স্নাতকোত্তর পড়ার সুযোগ, প্রবেশিকার দিনক্ষণ প্রকাশ

বিজ্ঞান নিয়ে যে সকল পড়ুয়া আইআইএসইআর-এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পড়তে চান, তাঁদের প্রবেশিকায় (আইএটি) উত্তীর্ণ হতে হয়। তার পর মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০
Share:

প্রতীকী ছবি।

ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আইআইএসইআর অ্যাপ্টিটিউড টেস্ট (আইটি)-এর ভর্তির সূচি প্রকাশ করেছে। আইআইএসইআর-এর ওয়েবসাইটে গেলেই মিলবে সম্পূর্ণ সূচি।

Advertisement

বিজ্ঞান নিয়ে যে সকল পড়ুয়া আইআইএসইআর-এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পড়তে চান, তাঁদের প্রবেশিকায় (আইএটি) উত্তীর্ণ হতে হয়। তার পর প্রকাশিত মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যায়। সেই পরীক্ষার জন্যই আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে এবং আইএটি কবে আয়োজিত হতে চলেছে—তা জানাল আইআইএসইআর।

ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ মার্চ থেকে, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করতে হবে ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে। প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ২৪ মে। ৭ জুন আয়োজিত হবে আইএটি। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে।

Advertisement

আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে সে ক্ষেত্রেও দ্বাদশ শ্রেণিতে রসায়ন, পদার্থবিদ্যা, গণিত এবং জীববিদ্যা বিষয়ে থাকতে হবে। আইআইএসইআর-এর ওয়েবসাইটে ভর্তির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, আগ্রহীরা প্রয়োজনে সেই তথ্য আগে দেখে নিয়েও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement