IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষক নিয়োগ, কোন প্রকল্পের জন্য?

প্রকল্পটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের (এএনআরএফ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৯:২৪
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণাধর্মী কাজের সুযোগ। শুক্রবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। প্রার্থীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

গবেষণা প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ হাই-পাওয়ার গ্রিড-ফ্রেন্ডলি কন্ডাক্টিভ অ্যান্ড স্ট্যাটিক ওয়্যারলেস চার্জার্স ফর ইলেক্ট্রিক ভেহিকলস’। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের (এএনআরএফ)।

প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রায় তিন বছর।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৪২,০০০ টাকা।

আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক এবং দু’বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। নিয়োগের শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলারা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। আগামী ২৩ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement