UG Admission 2026

চার বছরের স্নাতকের কোর্সে থাকছে গবেষণার সুযোগও, কোন বিষয় নিয়ে পড়তে পারবেন? ভর্তিপ্রক্রিয়া শুরু কোথায়?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর স্নাতক স্তরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিষয়ে চার বছরের কোর্সে ভর্তি নেবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০১
Share:

ছবি: সংগৃহীত।

জাতীয় শিক্ষানীতি ২০২০-র হাত ধরে স্নাতকস্তরে চার বছরের পাঠক্রম শুরু হয়েছে। এই ব্যবস্থায় পড়াশোনার সঙ্গে গবেষণার সুযোগও পেয়ে থাকেন পড়ুয়ারা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ওই কোর্সের অধীনে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) এবং ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে আইআইএসসি, ব্যাঙ্গালোর।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে ২০২৪ এবং ২০২৫-এর দ্বাদশ উত্তীর্ণদের ভর্তি নেওয়া হবে। তাঁদের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড ২০২৬ কিংবা আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট ২০২৬-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

কী কী বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকছে?

Advertisement

আইআইএসসি, ব্যাঙ্গালোরের তরফে ম্যাথ্‌মেটিক্স অ্যান্ড কম্পিউটিং বিষয়ে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে। এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে আরও তিনটি নতুন বিষয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু করা হয়েছে— মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স অ্যান্ড কম্পিউটিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞান শাখার অধীনে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা এবং আর্থ অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স নিয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। কতদিন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন, সেই তথ্য এখনও জানায়নি আইআইএসসি, ব্যাঙ্গালোর। তাই সঠিক তারিখ সম্পর্কে জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement