PGDM Admission 2026

সাইবার সুরক্ষায় জ্ঞান অর্জনের সুযোগ, ভর্তি হতে প্রয়োজন কোন যোগ্যতার? কোথায় ভর্তি নেওয়া হবে?

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার মাধ্যমে সাইবার সুরক্ষার খুঁটিনাটি শেখানো হবে। অনলাইন ক্লাসের মাধ্যমে ওই বিষয়টি শেখার সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১২:২৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অনলাইনে কেনাবেচার করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। সুরক্ষিত নয় সমাজমাধ্যমও। সাধারণ মানুষের তথ্য নিরাপদে রাখতে সাইবার সুরক্ষার বিশেষজ্ঞদের প্রয়োজন। যাঁরা সাইবার সুরক্ষা নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, তাঁদের জন্য দেশের আইআইটি প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর সাইবার সুরক্ষা নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করাবে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনা করতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন।

আইআইটি, কানপুরের তরফে উল্লিখিত বিষয়ের অধীনে ক্রিপ্টোগ্রাফি, মেশিন লার্নিং-এর খুঁটিনাটি শেখানো হবে। তাই, সাইবার সুরক্ষা নিয়ে পড়তে আগ্রহীদের গণিত এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আবশ্যক। এ জন্য আলাদা করে প্রোগ্রামিং স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে।

Advertisement

আবেদনে আগ্রহী স্নাতকদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন-এ পাশ করা আবশ্যক। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। যাঁরা ওই পরীক্ষায় পাশ করেননি, তাঁদের আইআইটি, কানপুরের নিজস্ব প্রবেশিকা দিতে হবে।

বাছাই করা পড়ুয়ারা মোট দু’বছরের ডিপ্লোমা কোর্সের ক্লাস অনলাইন মাধ্যমে করার সুযোগ পাবেন। তাঁদের আইআইটি, কানপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement