— প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পড়াশোনার পর চাকরি কিংবা গবেষণার সুযোগ খোঁজেন অনেকেই। কিন্তু কী ভাবে কাজ শুরু করবেন, কোন ক্ষেত্রে কেমন চাকরি পাওয়া যেতে পারে, তা-ও জেনে নেওয়া প্রয়োজন। এ বিষয়গুলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), রায়পুরের বিশেষজ্ঞেরা শেখাবেন।
প্রতিষ্ঠানের তরফে সামার ইন্টার্নশিপের মাধ্যমে উল্লিখিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পদার্থবিদ্যা, গণিত; কেমিক্যাল, বায়োমেডিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ মোট ১৩টি বিভাগের অধীনে পড়ুয়াদের চাকরি এবং গবেষণা সংক্রান্ত বিষয়গুলি শেখানো হবে।
উল্লিখিত বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা এই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। দু’মাসের মধ্যে ওই প্রশিক্ষণ সম্পূর্ণ হবে। তবে, প্রশিক্ষণ চলাকালীন তাঁদের কোনও পারিশ্রমিক দেওয়া হবে না। এনআইটি, রায়পুরের ক্যাম্পাসে থেকে পড়ুয়ারা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।
৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন বাছাই করার পর প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেবেন কর্তৃপক্ষ। প্রার্থীদের আবেদনের জন্য অনলাইনে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জমা দেওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রশিক্ষণের জন্য কোন বিষয় বাছাই করছেন, কেন বেছে নিচ্ছেন, কোন ক্ষেত্রে কাজের ভাবনা রয়েছে, তা-ও আবেদনের সময় জানাতে হবে।