প্রতীকী ছবি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর দিচ্ছে চাকরির পাশাপাশি উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বিজ়নেস স্কুল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টের তরফে আয়োজিত হয়েছে এমবিএ এগ্জ়িকিউটিভ কোর্সটি। দু’বছরের কোর্স, আটটি সেমেস্টারে পড়ানো হবে। জুলাই মাস থেকে শুরু হবে ক্লাস। অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই ক্লাস চলবে। কোর্সমূল্য ৮ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক যোগ্যতা থাকা চাই। তবে, বিজ্ঞান, অর্থনীতি বা কমার্সে বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ মিলবে।