ISI Recruitment 2024

জেআরএফ নেবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, রইল বিস্তারিত

‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৮:৫১
Share:

আইএসআই। ছবি: সংগৃহীত।

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনস্টিটিউটের ওয়েবসাইটে।

Advertisement

প্রজেক্ট লিঙ্কড জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে ৪৪,৪৫০ টাকা করে দেওয়া হবে। প্রজেক্টের মেয়াদ প্রথমে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ পদার্থবিদ্যা/ গণিত/ রাশিবিজ্ঞান/ ভূতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। অথবা, মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি এবং বিস্তারিত জীবনপঞ্জি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মার্চ ’২৪।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement