CU Recruitment 2024

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শুরুতে কাজের মেয়াদ ১১ মাস। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৪:৪৮
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান এবং জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শুরুতে কাজের মেয়াদ ১১ মাস। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান প্রতি মাসে বেতন পাবেন ২৫ হাজার টাকা। জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান প্রতি মাসে বেতন পাবেন ২০ হাজার টাকা। উভয় পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অথবা, কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকা চাই। পাশাপাশি, কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং বিষয়ে কোর্স করা থাকতে হবে। এ ছাড়াও, সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ানে পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এবং জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে আবেদনের ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৮ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement