SAI Recruitment 2024

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন পদে নিয়োগ?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ১৬:৩৭
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাই-এর ওয়েবসাইটে। অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট শেফ নেবে সাই। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি/ হোটেল ম্যানেজমেন্ট/ কালেনারি আর্টস বিষয়ে স্নাতক হতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। তবে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement