যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন-এ (বিপিএড) ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশন দ্বারা স্বীকৃত বিপিএড দু’বছরের কোর্স। স্নাতক স্তরে অথবা স্কুলে ফিজ়িক্যাল এডুকেশন পড়ানোর জন্য বিপিএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এটি একটি রেসিডেনশিয়াল কোর্স। সকাল ৫টা ৫০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ক্লাস চলবে। মাঝে বিরতি পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত প্র্যাকটিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং অ্যাকাডেমিক স্কোরের উপর নির্ভর করে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বরে ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, যাঁদের যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে ব্যাচেলর ডিগ্রি রয়েছে এবং কলেজ, স্কুল অথবা জাতীয় স্তরের কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আবার, যদি অন্য বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকে কিন্তু বাধ্যতামূলক বিষয় বা ইলেক্টিভ বিষয় ফিজিক্যাল এডুকেশন থাকে তাঁরাও ভর্তির আবেদন করতে পারবেন।
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ ও সমস্ত নথি জমা দিতে হবে। একই সঙ্গে প্রবেশিকা পরীক্ষার টাকা জমা দিতে হবে। আগামী ৩১ মে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। নথি জমা দেওয়ার শেষ দিন ২ জুন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।