JU Admission 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয়ে করা যাবে গবেষণা?

সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৪:১৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে নানা বিষয়ে নিয়ে পড়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। এই মর্মে সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। গবেষণা করতে পারবেন বাংলা,ইংরেজি, তুলনামূলক সাহিত্য, এডুকেশন, আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি,ফিজ়িক্যাল এডুকেশন-এর নানা দিক নিয়ে। বিভিন্ন বিষয়ে মোট আসনসংখ্যা ৮৫।

বিভিন্ন বিষয়ে পিএইচডি-তে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে নেট, সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় ছাড় মিলবে পড়ুয়াদের। তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনমূল্য বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। এর পর বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি পূরণ করে বিশ্ববিদ্যালয় গিয়ে জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১৬ ডিসেম্বর। অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement