JIPMAT Hall Ticket 20

সরকারি প্রতিষ্ঠান থেকে বিবিএ ও এমবিএ! অ্যাডমিট কার্ড প্রকাশ করল জেআইপিএমএটি

জেআইপিএমএটি-র মাধ্যমে দ্বাদশ শ্রেণির পর ভারতের শীর্ষ স্তরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট বা বিজ়নেস স্টাডিজ় পড়ার সুযোগ মেলে। এই প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে ৫ বছরের একটি ইন্টিগ্রেটেড কোর্স (বিবিএ ও এমবিএ একসঙ্গে) পড়ার সুযোগ পাওয়া যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৩:৫০
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ‘জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট’ (জেআইপিএমএটি) ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যে সকল পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁরা জেআইপিএমএটি-এর অফিশিয়াল পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেআইপিএমএটি ২০২৬ আয়োজিত হতে চলেছে ৭ জুন। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে দুপুর ৩ টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশজুড়ে আয়োজিত হবে ওই পরীক্ষা।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

Advertisement

প্রথমে জেআইপিএমএটি-এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://exams.nta.nic.in/jipmat/) যেতে হবে।

‘হোমপেজ’ থেকে অ্যাডমিট কার্ড লেখা লিঙ্কে যেতে হবে।

সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ডের কাগজের নথি সঙ্গে রাখতে হবে।

অ্যাডমিট কার্ড সংগ্রহের পর পরীক্ষার্থীদের তার ভেতরের সমস্ত তথ্য ভাল ভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে এনটিএ। বিশেষ করে, হল টিকিটে প্রিন্ট হওয়া কিউআর কোড এবং বারকোড একেবারে স্পষ্ট ভাবে প্রিন্ট হয়ে কি না, তা-ও দেখে নিতে হবে।

পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের পাশাপাশি পরীক্ষার্থীর সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। মূলত, অনলাইন ফর্ম ফিলাপ করার সময় যে পরিচয়পত্রটি (আধার কার্ড, প্যান কার্ড) আপলোড করা হয়েছিল, ঠিক সেটিই সঙ্গে নিয়ে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রে যাচাই করা হবে।

জেআইপিএমএটি-র মাধ্যমে দ্বাদশ শ্রেণির পর ভারতের শীর্ষ স্তরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট বা বিজ়নেস স্টাডিজ় পড়ার সুযোগ মেলে। এই প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে ৫ বছরের একটি ইন্টিগ্রেটেড কোর্স (বিবিএ ও এমবিএ একসঙ্গে) পড়ার সুযোগ পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement