Madhyamik mobile seizure

পরীক্ষার্থীর ব্যাগে মিলল বন্দুকও! মোবাইল নিয়ে মাধ্যমিক দেওয়ার ঘটনা জানত পরিবার, দাবি পর্ষদের

জীবনবিজ্ঞান দিয়েই শেষ হল এ বারের মাধ্যমিকের নিয়মিত বিষয়গুলির পরীক্ষা। বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। প্রায় প্রতিদিনই মোবাইল ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল করতে গিয়ে ধরা পড়েছে কোনও না কোনও পরীক্ষার্থী। তার মধ্যে পাওয়া গিয়েছে অত্যন্ত দামি ব্র্যান্ডের মোবাইলও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯
Share:

নিজস্ব চিত্র।

মাধ্যমিক পরীক্ষার্থীদের কারও ব্যাগে নিল মোবাইল কারও ব্যাগে বন্দুক! জীবনবিজ্ঞান পরীক্ষায় চাঞ্চল্য ছড়াল‌ বর্ধমানে।

Advertisement

মাধ্যমিক দিতে মোবাইল ফোন নিয়েই হলে ঢুকেছিল পরীক্ষার্থীরা। ৭ দিনে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৫১য়। পরীক্ষায় নকল করা, অসদুপায়ে বাইরে থেকে উত্তর আনিয়ে নেওয়ার অভিযোগ নতুন নয়। কিন্তু ২০২৬ মাধ্যমিক সাক্ষী রইল এক অদ্ভুত প্রশ্রয়ের। পরিবারের মদতেই নাকি কোনও কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ঢুকেছিল পরীক্ষা কেন্দ্রে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়েছে তেমনই।

বুধবার, জীবনবিজ্ঞান দিয়েই শেষ হল এ বারের মাধ্যমিকের নিয়মিত বিষয়গুলির পরীক্ষা। বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। প্রায় প্রতিদিনই মোবাইল ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল করতে গিয়ে ধরা পড়েছে কোনও না কোনও পরীক্ষার্থী। তার মধ্যে পাওয়া গিয়েছে অত্যন্ত দামি ব্র্যান্ডের মোবাইলও। গত সাত দিনে যে ৫১ জন পরীক্ষার্থীকে মোবাইল-সহ ধরা হয়েছে তাদের প্রত্যেকেরই পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। বুধবার পর্ষদের তরফে দাবি করা হল, বাজেয়াপ্ত হওয়া মোবাইলে এমন কিছু বার্তা পাওয়া গিয়েছে যা থেকে বোঝা যায় পরিবারের সদস্যেরা জানতেন পরীক্ষার্থীরা মোবাইল নিয়েই হলে ঢুকছে।

Advertisement

পর্ষদের দাবি, বাজেয়াপ্ত হওয়া মোবাইলে হোয়াটসঅ্যাপ বা সাধারণ মেসেজ-এ পরিবারের বার্তা পাওয়া গিয়েছে। এমনকি কেউ লিখেছেন, ‘পরীক্ষার হলে ঢুকতে পেরেছিস কোন অসুবিধা হয়নি তো?’ পর্ষদের এক কর্তা বলেন, "৫১ জনের মধ্যে পাঁচ জনের মোবাইল পরীক্ষা উঠে এসেছে এমন কিছু তথ্য যা থেকে প্রমাণ হয়, প্রযুক্তি ব্যবহার করে নকল করার পরিকল্পনা অনেক আগে থেকেই করা ছিল।"

তবে এই প্রথম নয়, ২০২৪ থেকে মোবাইল ব্যবহার রুখতে করা পদক্ষেপ করে পর্ষদ। সে বছর ৪৪টি মোবাইল ধরা পড়েছিল। ২০২৫ মাধ্যমিকে ১৮টি বাজেয়াপ্ত হয়েছিল। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১।

বুধবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। সেখানে হুগলি ও পূর্ব বর্ধমানের দু'টি স্কুল থেকে পরীক্ষার্থী শেষের কুড়ি মিনিট আগে দুই পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল। তাদের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। একদিকে যেমন মোবাইল নিয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলের ঘটনা ঘটেছে। আবার চারজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করেও পরীক্ষা শুরুর আগে মোবাইল জমা দিয়েছে নিজে থেকেই বলে জানাচ্ছে পর্ষদ।

এ ছাড়া দুজন পরীক্ষার্থীকে আরএ করা হয়েছে। হুগলির এক পরীক্ষার্থী প্রশ্নপত্র ছিঁড়ে দেয় ও পশ্চিম বর্ধমানের এক পরীক্ষার্থী পরীক্ষা শেষে উত্তরপত্র ছিঁড়ে ফেলে বলে অভিযোগ।

মাধ্যমিক পরীক্ষা শেষ দিনে বিরল এক ঘটনার সাক্ষী হলেন বর্ধমান শহরের উদয়পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলের শিক্ষকেরা। এক পরীক্ষার্থীর ব্যাগ থেকে উদ্ধার হয় খেলনা বন্দুক। প্রাথমিক ভাবে চাঞ্চল্য ছড়ায় ওই পরীক্ষাকেন্দ্রে। পরে পুলিশও এসে নিশ্চিত করে ওটি খেলনা বন্দুক। যদিও তা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পরীক্ষা দিতে পেরেছে ওই পরীক্ষার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement