Calcutta University MBA

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট-এ এমবিএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সুযোগ রয়েছে এক বছর পড়ারও

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দু’বছরের কোর্স হলেও পড়ুয়ারা এক বছর পরেও কোর্সটি থেকে বেরিয়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে পারবেন ওই পড়ুয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৯:০১
Share:

প্রতীকী ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) কোর্সের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দু’বছরের কোর্স হলেও পড়ুয়ারা এক বছর পরেও কোর্সটি থেকে বেরিয়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে পারবেন ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই কোর্সটি করানো হবে। পাঠক্রমটির মেয়াদ দু’বছর।

আবেদনের জন্য বিজ্ঞান, কলা, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অথবা মেডিক্যাল সায়েন্সেস-এ স্নাতক হতে হবে। যদি পড়ুয়ারা ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) ম্যাট-এ (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হন, তাহলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

এই কোর্সে প্রথম এবং দ্বিতীয় বছরে ভারতীয় পড়ুয়াদের মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জমা দিতে হবে। আগামী জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়েই শুরু হবে কোর্সের ক্লাস।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১৫০০টাকা এবং ৭৫০ টাকা। আবেদনের শেষ দিন ১৭ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement