এনএসওইউ। ছবি: সংগৃহীত।
লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া, বিশ্বভারতী-সহ আরও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ছ’সপ্তাহ ধরে চলবে প্রশিক্ষণ। শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ মার্চ। ক্যাটালগিং, ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্ট, ডেটাবেস হ্যান্ডলিং, সংরক্ষণ পদ্ধতি, ব্যবহারকারী পরিষেবা-সহ আরও বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন ৬৫ জন। যে সকল পড়ুয়া লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাঁরা আবেদন করতে পারবেন। প্রসশিক্ষণমূল্য ১১০০ টাকা। অফলাইন ও অনলাইন, উভয় ভাবেই ক্লাস চলবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে এনএসওইউ-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে এনএসওইউ-র ওয়েবসাইট থেকেই।