NIOS Exam 2026

এনআইওএস থেকে দশম-দ্বাদশের পরীক্ষা! লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে কবে?

এনআইওএস তরফে জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থী আবেদনমূল্য এবং সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দিয়েছেন শুধুমাত্র তাঁরাই অ্যাডমিট কার্ড পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২০:১৭
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল স্কুল অফ ওপেন স্কুলিং-এর (এনআইওএস) তরফে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ২০২৬-এর লিখিত পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। এনআইওএস-এর ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে।

Advertisement

এনআইওএস তরফে জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থী আবেদনমূল্য এবং সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দিয়েছেন শুধুমাত্র তাঁরাই অ্যাডমিট কার্ড পাবেন। সঠিক তথ্য ও টাকা জমা দেওয়ার পরও যদি অ্যাডমিট কার্ড না পাওয়া যায়, তা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে এনআইওএস-এর ওয়েবসাইটে (sdmis.nios.ac.in) যেতে হবে। সেখান থেকে অ্যাডমিট কার্ডের বিভাগটি পাওয়া যাবে। এর পর পরীক্ষার্থীর এনরোলমেন্ট নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডাউনলোড করতে হবে। পরীক্ষাকেন্দ্রে কার্ডের একটি প্রিন্টআউট সঙ্গে রাখতে হবে।

Advertisement

অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময়সূচি, বিষয়ের নাম, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা, রিপোর্টিং সময়-সহ প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষাকেন্দ্র থেকেই পরীক্ষা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement