— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কাজের অভিজ্ঞতা থাকলে স্নাতকেরাও এমবিএ করার সুযোগ পেতে পারেন। স্নাতকোত্তর স্তরে ভর্তি নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), রাউরকেলা। প্রতিষ্ঠানের তরফে এমবিএ-র জন্য মোট ৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে।
যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই কোর্সটি করার সুযোগ পেতে পারেন। তবে, স্নাতকের ডিগ্রি ছাড়াও তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (সিম্যাট) মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য জেনারেল ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে দেওয়ার সুযোগ থাকছে। ১৮ এবং ১৯ মার্চ তা নেওয়া হতে পারে। ফল ঘোষণা ৩০ মার্চের মধ্যে করা হবে। ভর্তি প্রক্রিয়া ১৫ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে।
অ্যাডমিশন ফি হিসাবে ২,৫০০ টাকা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকছে। বাছাই করা প্রার্থীদের নাম ২ মার্চের মধ্যে জানিয়ে দেওয়া হবে।