CUET PG Admit Card 2026

কুয়েট পিজি-র বেশ কয়েকটি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, বিজ্ঞপ্তি জারি এনটিএ-র

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের নানা কোর্সে ভর্তির জন্য দেশ জুড়ে আয়োজন করা হয় কুয়েট পিজি। গত ৬ মার্চ শুরু হয়েছে এ বছরের পরীক্ষা। যা চলবে ২৭ মার্চ পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৬:০৯
Share:

প্রতীকী চিত্র।

মার্চ মাসের গোড়া থেকেই শুরু হয়েছে চলতি বছরের কুয়েট পিজি। আসন্ন পরীক্ষাগুলির জন্য এ বার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড।

Advertisement

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নানা কোর্সে ভর্তির জন্য দেশ জুড়ে আয়োজন করা হয় কুয়েট পিজি। গত ৬ মার্চ শুরু হয়েছে এ বছরের পরীক্ষা, চলবে ২৭ মার্চ পর্যন্ত। বিভিন্ন পরীক্ষার আগে ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে অ্যাডমিট কার্ড। এ বার আগামী ১৬, ১৭, ১৮ এবং ১৯ মার্চ যে পরীক্ষাগুলি রয়েছে, তার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ।

পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ নিষেধ। তাই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে কোনও সমস্যা হলে বা অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য এনটিএ-র সঙ্গে যোগাযোগ করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এ জন্য এনটিএ-র হেল্পডেস্ক নম্বর ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন বা helpdesk-cuetpg@nta.ac.in ই-মেল আইডিতে ই-মেল পাঠাতে হবে।

Advertisement

চলতি বছরে সিবিটি মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হচ্ছে। পরীক্ষা গ্রহণ করা হচ্ছে ১৫৭টি বিষয়ের উপর। এখনও বাকি ১৬, ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষা।

কী ভাবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন?

১। পরীক্ষার্থীদের exams.nta.nic.in/cuet-pg -এ যেতে হবে।

২। হোমপেজ থেকে ‘কুয়েট পিজি অ্যাডমিট কার্ড ডাউনলোড’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। এ বার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে।

৪। এর পর সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement