SSC GD Constable Exam 2026

হ্যাকিং-এর অভিযোগ স্বীকার করল এসএসসি, বিশৃঙ্খলার জেরে বাতিল কনস্টেবল নিয়োগের পরীক্ষা

উত্তরপ্রদেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে জেনারেল ডিউটি বিভাগে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বিশৃঙ্খলার দায় স্বীকার করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৩:৪৫
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

জেনারেল ডিউটি বিভাগে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বিপুল বিশৃঙ্খলার অভিযোগ। পরীক্ষাকেন্দ্রে বসার জায়গা নেই পরীক্ষার্থীদের। অথচ অ্যাডমিট কার্ড অনুযায়ী ওই কেন্দ্রেই আসার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয় পরীক্ষাও। সেখানে হ্যাক করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

গোটা ঘটনার দায় স্বীকার করেছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। কমিশনের চেয়ারম্যান এস গোপালকৃষ্ণণ জানিয়েছেন, প্রয়াগরাজ, কানপুর এবং গোরক্ষপুরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অনলাইন মাধ্যমে হ্যাকিং করার চেষ্টা করা হয়েছে। তাই দ্রুত সেই কেন্দ্রগুলিতে পরীক্ষা বাতিল করা হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে আগেও কনস্টেবল নিয়োগের পরীক্ষা বাতিল হয়েছিল। আলাদা দিনের বদলে একই দিনে সব পরীক্ষা একই কেন্দ্রে আয়োজন করায় পরীক্ষার্থীদের জায়গা করে দিতে সমস্যায় পড়তে হয় আধিকারিকদের। সংবাদমাধ্যমে পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তাঁদের দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে বলা হয়েছিল। অতিরিক্ত গরমে এর জন্য অসুস্থও হয়ে পড়েন কয়েক জন পরীক্ষার্থী। এর পরই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরীক্ষাকেন্দ্রের আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

সঠিক ব্যবস্থাপনা না থাকায় পরীক্ষার্থীদের সমস্যা হয়েছে, দাবি কমিশনের চেয়ারম্যানের। এর জন্য যে বেসরকারি এজেন্সির সাহায্যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও অভিযোগ জমা পড়েনি। বাতিল হওয়া পরীক্ষা পুনরায় ৩১ মে-এর মধ্যে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement