Research Associate Jobs 2026

হাই এনার্জি ফিজ়িক্স নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে? যোগদানের সুযোগ মিলবে বিশেষ গবেষণা প্রকল্পে

বোস ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে হাই এনার্জি ফিজ়িক্স নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৩:২২
Share:

বোস ইনস্টিটিউট। নিজস্ব চিত্র।

বোস ইনস্টিটিউটে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের নিউক্লিয়ার ফিজ়িক্স কিংবা হাই এনার্জি ফিজ়িক্স বিষয়ে পিএইচডি প্রাপ্ত হতে হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রার্থীদের হাই এনার্জি ফিজ়িক্স নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, ডেটা অ্যানালিসিস-এর কাজে দক্ষতা থাকতে হবে।

ওই পদে যাঁরা সদ্য পিএইচডি থিসিস জমা দিয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। এমন কোনও প্রার্থীকে নিয়োগ করা হলে, তাঁকে ফেলোশিপ হিসাবে ৪২ হাজার টাকা দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তেরা ৫৮ হাজার টাকা প্রতি মাসে বেতন হিসাবে পাবেন। আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ জুন। এই বিষয়ে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement