Viral Video

আটা-ময়দা নয়, বুনো সরীসৃপের দেহ শুকিয়ে তৈরি হয় এই বিশেষ বিস্কুট! ভিডিয়ো ছড়াতেই বিতর্ক ও সমালোচনার ঝড়

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দাবি করা হয়েছে যে, বুনো টিকটিকি ধরে এক বিশেষ ধরনের বিস্কুট তৈরি করা হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে প্রথমে মাঠে জাল পেতে টিকটিকিগুলিকে ধরা হয়। এর পর প্রাণীগুলিকে প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিস্কুট মানেই তা ময়দা বা আটা দিয়ে তৈরি। তাই বলে কেউ কখনও টিকটিকি দিয়ে তৈরি বিস্কুটের কথা শুনেছেন। শুনলে বেশির ভাগ মানুষেরই বমনোদ্রেক হতে পারে। কিন্তু টিকটিকি দিয়ে তৈরি বিস্কুটের দিব্যি চল রয়েছে এবং তা তৈরি করে বাজারে বিক্রিও করা হয়। টিকটিকির বিস্কুট তৈরির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বুনো টিকটিকি থেকে কী ভাবে বিস্কুট তৈরি হয়। এই ভিডিয়োয় দাবি করা হয়েছে যে, বুনো টিকটিকি ধরে এক বিশেষ ধরনের বিস্কুট তৈরি করা হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে প্রথমে মাঠে জাল পেতে টিকটিকিগুলিকে ধরা হয়। এর পর প্রাণীগুলিকে প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়। ধরা পড়া টিকটিকিগুলিকে শুকোনো, চামড়া ছাড়ানো এবং শক্ত হওয়ার জন্য রোদে রেখে দেওয়া হয়েছে বলে দেখা গিয়েছে ভিডিয়োটিতে। এর পর সেগুলিকে পিষে গুঁড়ো করে মধুতে মিশিয়ে কুকি তৈরির মিশ্রণ তৈরি করা হয়। এই বিস্কুটগুলি বাজারেও বিক্রি করা হয়। সেই দেখে সমাজমাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘জেফি_ভিলেজ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু নেটগরিকের নজরে পড়েছে। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসা মাত্রই মন্তব্যে ঝ়়ড় বয়ে গিয়েছে। অনেক ব্যবহারকারী এটিকে জঘন্য বলে উল্লেখ করেছেন। আবার অনেক নেটাগরিকই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, লাখ টাকা দিলেও এই বিস্কুট মুখে তোলার প্রবৃত্তি হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement