Summer Friendly Hair Oil

চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু

চুল যতই রুক্ষ হোক না কেন, তেল এড়িয়ে চলেন অনেকেই। অথচ তেল শুধু চুল মসৃণ রাখতেই সাহায্য করে না, এতে থাকা ভিটামিন এবং খনিজ চুলে পুষ্টিও জোগায়। গরমের উপযোগী হবে এমন কোন তেল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:৩১
Share:

কোন তেলে গরমেও চুল হবে ফুরফুরে? ছবি:সংগৃহীত।

একে গরম, তার উপরে ঘাম। এমনিতেই মাথার ত্বক যেন আঠালো হয়ে থাকে। এই অবস্থায় তেল? চুল যতই রুক্ষ হোক না কেন, তেল এড়িয়ে চলেন অনেকেই। অথচ তেল শুধু চুল মসৃণ রাখতেই সাহায্য করে না, তেলে থাকা ভিটামিন এবং খনিজ চুলে পুষ্টিও জোগায়।

Advertisement

গরমের জন্য বেছে নিন এমন তেল, যা চটচটে হবে না, দ্রুত মাথার ত্বক শোষণ করে নিতে পারবে। জেল্লা থাকবে চুলে। তালিকায় থাকবে কী কী?

হোহোবা অয়েল: এটির চরিত্র কিছুটা ত্বকে থাকা সেবামের মতোই। চটচটে নয়, বরং মাথার ত্বকে ভাল ভাবে শোষিত হয়। ভিটামিন সি, ই, বি, কপার, জ়িঙ্কে ভরপুর এই তেল কিছুটা কন্ডিশনারের মতো কাজ করে। গরমে ব্যবহারের জন্য বেছে নেওয়াই যায় তেলটি। পরিষ্কার মাথার ত্বকে কয়েক ফোঁটা তেল আঙুলের সাহায্যে মাসাজ করে নিন। আবার চুলের ধরন খুব রুক্ষ হলে স্নানের পর কন্ডিশনারের মতো করে বা কন্ডিশনারে কয়েক ফোঁটা মিশিয়েও মেখে নেওয়া যায়।

Advertisement

গ্রেপসিড অয়েল: গরমের দিন বেছে নেওয়া চলে গ্রেপসিড অয়েলও। একেবারেই চটচটে নয় তেলটি, হালকা। গ্রীষ্মকালেও চুল রুক্ষ হয়ে থাকে। এই তেল চুলে আর্দ্রতা জোগায়, খুব সহজে মাথার ত্বকে মিশেও যায়। ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্টে পূর্ণ তেলটি হেয়ার ফলিকল মজবুত করে, ফলে চুল ঝরা কমে। চুলের বৃদ্ধি ভাল হয়।

কাঠবাদামের তেল: ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্টে পূর্ণ কাঠবাদামের তেলও গরমে চুলে ব্যবহারের জন্য মেখে নেওয়া যায়। এই তেলের রকমফের হয়। কোনওটি একটু চটচটে ভারী, কোনওটি পাতলা ও হালকা। চুলের জন্য যেগুলি পাওয়া যায়, সেটি বেছে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement