PMIS 2026

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম! রাজ্যের কোন জেলায় কোন সংস্থার তরফে দেওয়া হবে প্রশিক্ষণ?

ইন্টার্নশিপের উদ্দেশ্য, শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক পরিবেশ এবং বিভিন্ন পেশার কাজের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা। যাতে পড়াশোনা শেষের পরই তাঁরা কর্মমুখী হতে পারেন। মূলত দেশের শীর্ষ সংস্থাগুলি থেকেই মিলবে ইন্টার্নশিপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:২৫
Share:

শুরু হয়েছে পিএমআইএস আবেদন গ্রহণ প্রক্রিয়া। ছবি: সংগৃহীত।

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে চালু করা হয়ছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (পিএমআইএস)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টার্নশিপের উদ্দেশ্য, শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক পরিবেশ এবং বিভিন্ন পেশার কাজের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা। যাতে পড়াশোনা শেষের পরই তাঁরা কর্মমুখী হতে পারেন। মূলত দেশের শীর্ষ সংস্থাগুলি থেকেই মিলবে ইন্টার্নশিপ।

Advertisement

২০২৪-২০২৫ বাজেট অধিবেশন থেকে চালু করা হয় এই প্রকল্পটি। দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য সুযোগ রয়েছে প্রশিক্ষণের। শুধু প্রশিক্ষণই নয়, সঙ্গে স্টাইপেন্ডও দেওয়া হবে তাঁদের। দেশের নানা রাজ্যেই বহু সংস্থার তরফে শুরু করা হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বাদ পড়েনি বাংলাও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান-সহ আরও নানা জেলায় সংস্থাগুলি প্রশিক্ষণ দেবে। ছয় থেকে ন’মাস মেয়াদের প্রতিটি প্রশিক্ষণ। স্টাইপেন্ড দেওয়া হবে ৯ হাজার টাকা করে। আসন সংখ্যা সংস্থা সীমিত। রাইটস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মতো বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার তরফে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে।

আবেদন করতে হবে অনলাইনে। https://pminternship.mca.gov.in/login/ এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রথমে রেজিস্টার করতে হবে। এর পর রাজ্যের নাম বাছাই করলেই দেখা যাবে কোন কোন সংস্থার তরফে কোন কোন জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর যোগ্যতা যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই ওয়েবসাইট থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement