MSc in Nursing

নার্সিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ, রাজ্যের কলেজগুলিতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া

দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের তরফে ভর্তির আবেদনের ক্ষেত্রে কী কী বিষয়ে লক্ষ রাখতে হবে, সেই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৪:৪০
Share:

প্রতীকী চিত্র।

স্বাস্থ্যক্ষেত্রে নার্স পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এই বিষয় নিয়ে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী, তাঁদের মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ইন নার্সিং উত্তীর্ণ হতে হবে। সম্প্রতি সেই পাঠক্রমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস।

Advertisement

প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়া নার্সিং বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা উল্লিখিত কোর্সটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং অ্যাডমিশন টেস্ট এগজ়ামিনেশন (ডব্লিউবিপিজিন্যাট) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফলের ভিত্তিতে উল্লিখিত পাঠক্রমে ভর্তি হওয়ার সুযোগ মিলবে।

স্নাতকোত্তর স্তরে মোট দু’বছর উল্লিখিত কোর্সটি পড়ানো হবে। আগ্রহীরা দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই শুধুমাত্র ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নাম নথিভুক্তকরণের পোর্টালের মাধ্যমে সমস্ত নথি পাঠাতে পারবেন।

Advertisement

আবেদনের জন্য অনলাইনে ১১ এপ্রিল পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। শিক্ষার্থীরা দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটে গিয়েও সরাসরি নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।

তবে, নির্ধারিত সময়ের পরে নাম নথিভুক্ত করলে আবেদনকারীদের লেট ফি জমা দিতে হবে। আবেদনকারীরা অনলাইনে আবেদন কিংবা নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কোনও সমস্যা হলে পোর্টালের ‘আই নিড হেল্প’ বিভাগে সেই বিষয়টি জানানোর সুযোগ পাবেন। উল্লিখিত কোর্সে আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্যান্য তথ্য জেনে নিতে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement