WBCHSE 3rd Semester 2026

তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তর নিয়ে সংশয়! আপত্তি জানানোর সুযোগ উচ্চ মাধ্যমিকে

১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমেস্টারের সঙ্গে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলেছে। সেই পরীক্ষার ‘আনসার কি’ ২৮ ফেব্রুয়ারি থেকে দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ওই পরীক্ষার ‘আনসার কি’ ২৮ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ওই উত্তর নিয়ে পরীক্ষার্থীদের আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকছে।

Advertisement

‘আনসার কি’-এর সঙ্গে প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীদের চিহ্নিত করা উত্তরও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত উত্তর নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার্থীরা তা জানাতে পারেন। সেই অভিযোগ খতিয়ে দেখবেন বিশেষজ্ঞেরা। অভিযোগ জানানোর জন্য ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকবে।

তবে, যাঁরা উত্তর নিয়ে আপত্তি জানাবেন, তাঁদের প্রতি বিষয়ে ২০০ টাকা করে জমা দিতে হবে। অভিযোগ খতিয়ে দেখার পর আবেদনকারীর আর্জি বৈধ হলে ওই অর্থ ফেরতে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

২০২৬-এ চতুর্থ সেমেস্টারের সঙ্গেই তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়েছে। এ বারের পরীক্ষায় প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement