WBJEE open Correction window

জেইসিএ ১৪ জুন, আবেদনে ভুল থাকলে সংশোধনের সুযোগ দিচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

জেইসিএ উত্তীর্ণ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী সরকারি, সরকারপোষিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যায়। ১৪ জুন পরীক্ষা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৭:২৮
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়াম ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন (জেইসিএ) ২০২৬-এর আবেদনপত্র ভুল থাকলে তা সংশোধনের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইই)।

Advertisement

বোর্ডের তরফে জানানো হয়েছে, যে সব পড়ুয়া সফল ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন, তাঁরা আবেদনপত্রে কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। বোর্ডের wbjeeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে, অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। তবে ১ মে-র মধ্যেই এই আবেদন পত্র সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জেইসিএ উত্তীর্ণ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী সরকারি, সরকারপোষিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যায়। ১৪ জুন পরীক্ষা হবে। দু’টি ভাগে পরীক্ষা হয়— বিভাগ-১ ও বিভাগ-২। দু’টি বিভাগ মিলিয়ে মোট ১০০টি প্রশ্ন থাকে। কিন্তু মোট নম্বর থাকে ১২০। ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) শিটের মাধ্যমে পরীক্ষা হবে। এমসিকিউ-এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকে। প্রতি প্রশ্নে নম্বর থাকে এক ও দুই করে। কোনও কোনও ক্ষেত্রে নেগেটিভ মার্কিং-ও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement