Sports Science Admission 2026

খেলাধুলাই হতে পারে পড়াশোনার বিষয়! দ্বাদশের পর স্পোর্টস সায়েন্স নিলে চাকরির সুযোগ কোথায় কেমন?

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তালিকাভুক্ত এই বিষয়। তাই স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর পড়ুয়ারা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগও রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৮:৫৮
Share:

স্পোর্টস সায়েন্স নিয়ে পড়ার খুঁটিনাটি। — প্রতীকী চিত্র।

স্নাতকে খেলাধুলা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে বেছে নেওয়া যেতেই পারে স্পোর্টস সায়েন্স। বর্তমানে খেলা সংক্রান্ত নানা বিভাগে পেশাগত চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই দ্বাদশের পর অনেক পড়ুয়াই ঝুঁকছেন স্পোর্টস সায়েন্স-এ। রাজ্যের কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়, পেশাগত কোন কোন দিক খোলা— সেই সবের সুলুকসন্ধান রইল এই প্রতিবেদনে।

Advertisement

যোগ্যতা

স্পোর্টস সায়েন্স-এ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি-র সুযোগ রয়েছে। স্নাতকে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ হতে হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তালিকাভুক্ত। তাই স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর পড়ুয়ারা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগও রয়েছে।

Advertisement

রাজ্যের কোন কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে স্পোর্টস সায়েন্স পড়ান হয়?

কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, হুগলি মহসিন কলেজ, মেদিনীপুর কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ ফিজ়িক্যাল এডুকেশন, বর্ধমান রাজ কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ ফিজ়িক্যাল এডুকেশন ফর উইমেন, স্টেট ইনস্টিটিউট অফ ফিজ়িক্যাল এডুকেশন ফর উইমেন, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ। যদিও সরাসরি স্পোর্টস সায়েন্স নিয়ে অনেক প্রতিষ্ঠানেই পড়ানো হয় না। শারীরশিক্ষা, ফিজ়িক্যাল এডুকেশন, স্পোর্টস স্টাডিজ় বিষয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে।

এ ছাড়াও মণিপুরের ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজ়িক্যাল এডুকেশন প্রতিষ্ঠানেও সংশ্লিষ্ট বিষয়ে পড়ানো হয়।

সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়ার পর কী ভাবে চাকরি পাওয়ার সুযোগ থাকছে?

শুধু শিক্ষকতাই নয়, বিভিন্ন খেলার আঙ্গিকে স্পোর্টস সাইকোলজিস্ট, স্পোর্টস ফিজ়িয়োলজিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট, স্পোর্টস ম্যানেজার, স্পোর্টস মার্কেটিং প্রফেশনাল, স্পোর্টস ফেসিলিটি ম্যানেজার, অ্যাথলিট ডেভেলপমেন্ট অফিসার, স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর, স্পোর্টস রিসার্চার, স্পোর্টস সায়েন্টিস্ট, স্পোর্টস পলিসি ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট— এই ধরনের পদেও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চাহিদা কম নেয়। এ ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স বা ফিজ়িক্যাল এডুকেশনে ডিগ্রি অর্জনের পাশাপাশি, সংশ্লিষ্ট কোনও বিষয়ে স্পেশালাইজ়েশন থাকা প্রয়োজন। এ ছাড়াও ইন্টার্নশিপ এবং ফ্রিল্যান্সিং-এর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় এবং রাজ্যস্তরের স্পোর্টস অ্যাকাডেমিগুলির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement