মালয়েশিয়ায় নৌকাডুবি, নিখোঁজ ৪২

মলক্কা প্রণালী পেরোনোর সময় ৯৭ জন যাত্রীকে নিয়ে ডুবে গেল একটি নৌকা। মঙ্গলবার মধ্য রাতে মালয়েশিয়ার উপকূল শহর বান্টিং-এর কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪২ এখনও নিখোঁজ রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ১৫:১১
Share:

মলক্কা প্রণালী পেরোনোর সময় ৯৭ জন যাত্রীকে নিয়ে ডুবে গেল একটি নৌকা। মঙ্গলবার মধ্য রাতে মালয়েশিয়ার উপকূল শহর বান্টিং-এর কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৫৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪২ এখনও নিখোঁজ রয়েছেন।

Advertisement

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)-র তরফে জানানো হয়েছে, ওই দিন রাত ১টা নাগাদ শিশু এবং মহিলা-সহ ৯৭ জন যাত্রী নিয়ে যে নৌকাটি ডুবে গিয়েছে সেটি সমুদ্রে চলাচলের উপযুক্ত ছিল না। এমনকী, ওই নৌকার কোনও বৈধ কাগজপত্র ছিল না বলেও জানিয়েছেন এজেন্সির এক মুখপাত্র। নৌকাটি ইন্দোনেশিয়ার দিক থেকে মালয়েশিয়ার দিকে আসছিল। যদিও উদ্ধারকারী দলের অন্য এক প্রতিনিধি জানান, মালয়েশিয়া থেকেই নৌকাটি ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিল।

এমএমইএ-র ওই মুখপাত্র বলেন, “অবৈধ নৌকায় চেপে যারা মালয়েশিয়ায় আসছিলেন, তাঁরা প্রত্যেকেই ইন্দোনেশিয়ার বাসিন্দা।” তাঁর আরও দাবি, যাত্রীদের প্রত্যেকেই অবৈধ ভাবে মালয়েশিয়ায় ঢুকছিলেন।

Advertisement

উদ্ধারকাজে একটি হেলিকপ্টার-সহ বেশ কয়েকটি বড় নৌকাকে ব্যবহার করা হচ্ছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement