গঙ্গারাম থেমেছিল ম্যাট্রিকে উনিশ বার ঘায়েল হয়ে। তবে কুড়ি বারের চেষ্টায় খাসির মাথার মাংস সেদ্ধ হচ্ছে না দেখেও অন্ধ্রপ্রদেশের সোদালা হাজি থামেননি, আধসেদ্ধ মাংসের হাঁড়ি-সহ সিধে থানায় এসে অভিযোগ। পুলিশ গোড়ায় ভ্যাবাচ্যাকা খেলেও পরে গুরুত্ব দিয়েছে, মাংসবিক্রেতার থেকে সমপরিমাণ তাজা খাসির মাংস নিয়ে তবে ঘরে ফিরেছেন ক্রেতা। পশ্চিমবঙ্গ হলে অবশ্য পুলিশেও যেতে হত না। ভোটের প্রার্থীরা এখন কী না করছেন, বাড়ি এসে মাংসটুকু সেদ্ধ করে দিতেন না?
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে