WB Elections 2026

ভবানীপুরে উত্তেজনা

প্রতিবাদে ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ বিজেপির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপির পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়াল ভবানীপুরে। এই ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিবাদে ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ বিজেপির। বিজেপির ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক রাজেশ সিংহের অভিযোগ, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ লাঠি হাতে ৩০-৩৫ জনের একটি দল এক্সাইড মোড় থেকে পূর্ণ মোড় পর্যন্ত বিজেপির ব্যানার, ফ্লেক্স ইত্যাদি ছিঁড়ে ফেলে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ব্যনারও ছিড়ে ফেলা হয়। তাঁরা সব তৃণমূলের সদস্য। রাজেশ বলেন, ‘‘বিজেপির লোকজন তাড়া করলে তারা ভবানীপুর থানায় চলে আসে। আমরা অনেক বার বলার পরে পুলিশ তাদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে গিয়েছে।’’ গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‘ভবানীপুরে বিজেপির কোনও কর্মী নেই। তৃণমূল শুধু শুধু এ সব করে বিজেপিকে অক্সিজেন দিতে যাবে কেন? শুভেন্দু অধিকারী হার নিশ্চিত বুঝে অজুহাত তৈরি করতে চাইছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন