WB Assembly Elections 2026

‘মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটা লড়ছেন’, তৃণমূলনেত্রীকে ফোন করে সমর্থন কেজরীবালের

মঙ্গলবার তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস এবং বামদলগুলির প্রচারে গিয়েছিলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তিনি সমর্থন জানালেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:০৮
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল (ডান দিকে)। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটপর্ব শুরুর আগের দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীবাল। বুধবার মমতাকে ফোন করার পরে সমাজমাধ্যমে সে কথা জানিয়েছেন কেজরী নিজেই।

Advertisement

সমাজমাধ্যমে একটি পোস্টে কেজরী লিখেছেন, ‘‘এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। সম্পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছি। তিনি সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলির একটি। সিইসি (কেন্দ্রীয় নির্বাচন কমিশন)-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদীজি হারবেন।

মঙ্গলবার তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস এবং বামদলগুলির প্রচারে গিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীবাল। সেখানে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি করে সামাজিক বিভাজনের অভিযোগ তুলেছিলেন তিনি। বুধবার মমতাকে ফোন করার পরে কার্যত তৃণমূলের সুরেই মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহারের অভিযোগ তুললেন তিনি। লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালুর কেন্দ্রীয় উদ্যোগ বিরোধী দলগুলি একজোট হয়ে ভেস্তে দিয়েছে গত সপ্তাহে। এই আবহে বিরোধী জোটের অন্দরে কেজরীর এই তৎপরতাবৃদ্ধি ‘তাৎপর্যপূর্ণ’ বলে অনেকে মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement